• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বিআরটিএতে ইন্টার্ন করার সুযোগ, পাওয়া যাবে মাসিক ভাতা

দেশ টিভি ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৬, ১৪:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে তিন মাস মেয়াদে একজনকে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইন্টার্নশিপের জন্য আগ্রহী প্রার্থীদর কাছ থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা হয়েছে-

১. এই ইন্টার্নশিপ নিম্নবর্ণিত বিষয় সংশ্লিষ্ট হবে: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যাবলি (অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের জন্য)।

২. আবেদনের যোগ্যতা:

(ক) আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;

(খ) যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অন্যূন স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (Appeared) হতে হবে। অবতীর্ণ প্রার্থীকে পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

(গ) স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে; এবং

ঘ) ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর অধীন একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবে।

৩. কোনো আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

৪. ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুচ্ছেদ ১২ (গ) অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র ও একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে।

৫. ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০ হাজার টাকা হারে ভাতা দেওয়া হবে। ‘ইন্টার্নশিপ ভাতা' ব্যতীত অন্য কোনো ভাতা/সুবিধা দেওয়া হবে না।

৬. মন্ত্রণালয়/অধিদপ্তর নির্ধারিত একজন সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

৭. ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুযায়ী ‘ইন্টার্নশিপ ভাতা’ প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রতিমাসে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন দাখিল করতে হবে।

৮. ইন্টার্নশিপ চলাকালীন ইন্টার্ন 'কর্মে নিয়োজিত রয়েছেন মর্মে কোনোরূপ প্রত্যয়ন প্রদান করা হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্নকে সনদ প্রদান করা হবে।

৯. ইন্টার্নশিপ সনদ কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো প্রকার চাকরির ক্ষেত্রে প্রাধিকার/ অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না।

১০. কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীগণকে লিখিত বা মৌখিক বা উভয় প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১১. প্রযোজ্য ক্ষেত্রে লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীর ই-মেইল/ওয়েবসাইট/মোবাইলে জানানো হবে।

১২. লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৩. ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর শর্তানুযায়ী প্রার্থী ইন্টার্নশিপ সমাপনান্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তর/সংস্থায় বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তির দাবি করতে পারবে না।

১৪. নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর সকল শর্ত, অফিস ব্যবস্থাপনা ও সরকারি গোপনীয়তা সংক্রান্ত দেশে প্রচলিত সকল আইন ও বিধিবিধান প্রতিপালন করে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

সরকারের লক্ষ্য এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি : প্রধানমন্ত্রী

১৫। ইন্টার্নশিপ গ্রহণে আগ্রহী প্রার্থীদের www.brta.gov.bd ওয়েবসাইটের নোটিশে প্রদত্ত আবেদন ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ এবং আবেদন ফর্মে চাহিত কাগজপত্র সংযুক্ত করত চেয়ারম্যান, বিআরটিএ ভবন (৬ষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ বরাবর সরাসরি/ডাকযোগে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পরে দাখিলকৃত/জমাকৃত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।

১৬. মৌখিক পরীক্ষায় সময় পূরণকৃত আবেদনপত্র ও আবেদনপত্রে উল্লিখিত সকল তথ্যের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র (সকল শিক্ষাগত যোগ্যতার সনদ; বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট; সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ/প্রশংসাপত্র; জাতীয় পরিচয়পত্র; নাগরিকত্বের সনদ; সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবির মূলকপি প্রদর্শনপূর্বক এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

কে

  • বিআরটিএ
এ সম্পর্কিত আরও খবর
সড়ক দুর্ঘটনা কমাতে বিআরটিসির নতুন উদ্যোগ
সড়ক দুর্ঘটনা কমাতে বিআরটিসির নতুন উদ্যোগ
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা
মোটরসাইকেল চালকদের জন্য নতুন সিদ্ধান্ত, মিলবে যে সুবিধা
মোটরসাইকেল চালকদের জন্য নতুন সিদ্ধান্ত, মিলবে যে সুবিধা
চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X